দিলে, অনুদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সা-সতীর্থদের কেউ বাদ পড়েননি। লিওনেল মেসির বিয়েতে সবাই আমন্ত্রিত। ৩০ জুন, নিজের জন্মশহর রোজারিওতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বিয়েতে আমন্ত্রিত বার্সা ছেড়ে যাওয়া জাভিও। তবে ক্লাবের কোনো বোর্ড সদস্যকে বিয়েতে নিমন্ত্রণ করেননি মেসি। একজনকে রেখে আরেকজনকে দাওয়াত দিলে পাছে কথা হয়, সেই সতর্কতা থেকেই হয়তো এমন সিদ্ধান্ত। তবে মেসির আরেকটা সিদ্ধান্তেও সবাই চমকে গেছেন। তা তাঁর বুদ্ধিমত্তায় যেমন, তেমনি মানবিক আবেদন দেখেও। আমন্ত্রিত সবাইকে বিয়েতে কোনো উপহার আনতে বারণ করে দিয়েছেন মেসি। উল্টো সবাইকে অনুরোধ করেছেন, উপহার যদি দিতেই হয়, সেটি যেন তাঁর ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়! লিও মেসি নামের ফাউন্ডেশনটি বিশ্বের বিভিন্ন জায়গায় দাতব্য কাজে জড়িত। মেইল অনলাইন।