দিল্লিতে গোলবন্যা বিকেএসপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে অনূর্ধ্ব-১৪ সুব্রত কাপ ফুটবলে দারুণ খেলছে বিকেএসপি। প্রত্যাশিতভাবে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। এই পর্বে জায়গা পেতে কাল গ্রুপের চতুর্থ ও শেষ ম্যাচে ভারতীয় বিমানবাহিনীর স্কুল (টিএএফএস) দলের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। সেই ম্যাচেই গোলবন্যা বইয়ে জিতল ৮-০ ব্যবধানে।

দুটি করে গোল করেছে মোরসালিন ও জীবন। একটি করে আলমান, মিন্টু, রাবিক ও তৌহিদুল। চার ম্যাচ ১০ পয়েন্ট পাওয়া বিকেএসপি আজ শেষ আটে খেলবে মণিপুরের সঙ্গে। ৩৫টি দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বিকেএসপি।