দিল্লিতে চ্যাম্পিয়ন বিকেএসপির মেয়েরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লির সুব্রত কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে গত বছর প্রথম খেলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বিকেএসপির কিশোরীরা। তবে এবার আর ট্রফি ছাড়া ফিরে আসছে না। কাল আম্বেদকর স্টেডিয়ামে ফাইনালে ভারতের এনএসসি মিজোরামকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়নই হয়েছে বিকেএসপির নারী দল। ১১ মিনিটে রেহানা করেছে ফাইনালের একমাত্র গোল। এই অর্জনে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান।