ম্যাচটির বয়স তখন ২৪ মিনিট। খেলায় এভারটন তখন পিছিয়ে ১-০ গোলে। কর্নার থেকে উড়ে আসা বলটি গোলকিপারের হাতে লেগে চলে আসে ফাঁকায় দাঁড়ানো গ্যারেথ ব্যারির সামনে। বল জালে পাঠাতে ভুল করেননি এই মিডফিল্ডার, গোল! এমনিতেই স্মরণীয় এক ম্যাচ হয়ে থাকত যেটি, সে ম্যাচে দলকে সমতাও এনে দিলেন ব্যারি। পরশু মিডলসবরোর বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ৬০০তম ম্যাচ খেললেন তিনি। ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তরে এ কীর্তি ব্যারির আগে করতে পেরেছেন মাত্র দুজন। ম্যানচেস্টার ইউনাইটেডেই পুরো ক্যারিয়ার কাটিয়ে দেওয়া রায়ান গিগস খেলেছেন মোট ৬৩২ ম্যাচ। আর চেলসি কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড লন্ডনের এই ক্লাবের হয়ে ৪২৯ ম্যাচ খেললেও সব মিলিয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন ৬০৯টি ম্যাচ।
ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ
৬৩২
রায়ান গিগস
মিডফিল্ডার
ম্যানচেস্টার ইউনাইটেড
মূল ক্লাব
৬০৯
ফ্রাঙ্ক ল্যাম্পার্ড
মিডফিল্ডার
চেলসি
মূল ক্লাব
৬০০
গ্যারেথ ব্যারি
মিডফিল্ডার
অ্যাস্টন ভিলা
মূল ক্লাব
৫৭২
ডেভিড জেমস
গোলকিপার
লিভারপুল
মূল ক্লাব
৫৩৫
গ্যারি স্পিড
মিডফিল্ডার
নিউক্যাসল ইউনাইটেড
মূল ক্লাব