দুঃস্বপ্ন ভুলেছে চট্ট. আবাহনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম চার ম্যাচেই হার। দুঃস্বপ্ন ঘিরে ধরেছিল চট্টগ্রাম আবাহনীকে। অবশেষে পঞ্চম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ১-০ গোলে জয়। ১৮ মিনিটে সুমন আলীর গোল ধরে রেখে ম্যাচ শেষ করতে পারা চট্টগ্রাম আবাহনীর জন্য বড় কৃতিত্বই। ঢাকা আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করে লিগ শুরু করা রহমতগঞ্জ তৃতীয় ম্যাচে হারিয়েছিল প্রতিবেশী ফরাশগঞ্জকে। ৪ পয়েন্ট নিয়ে তারা আছে সপ্তম স্থানে।