দুই আবাহনীর ম্যাচ ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্র দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছে দুই আবাহনী। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে আজ এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করেছে ঢাকা আবাহনী। ৩৫ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে সিজোবার গোলে এগিয়ে গিয়েছিল ঢাকা আবাহনী। ৭৫ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান রুবেল মিয়া। ঘরের মাঠে দর্শক সমর্থন ছিল চট্টগ্রাম আবাহনীর পক্ষে। তারপরও প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল ঢাকা আবাহনীই। অবশ্য দ্বিতীয়ার্ধে দুই দলই উপহার দিয়েছে গতিময় ফুটবল। আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। শেষ পর্যন্ত খেলায় ফেরে চট্টগ্রাম আবাহনী। অন্তত ১টি পয়েন্ট নিয়ে তারা ঘরে ফেরে। আগামীকাল প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ। বিকেল সাড়ে ৪ টায় প্রথম ম্যাচে ব্রাদার্সের মুখোমুখি হবে ফেনী সকারের। সন্ধ্যা সাড়ে ৭ টায় পরের ম্যাচে মুক্তিযোদ্ধা খেলবে বিজেএমসির বিপক্ষে।