দুই বারুদে ম্যাচের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ রকম বারুদে ম্যাচ সাধারণত হওয়ার কথা সেমিফাইনাল কিংবা ফাইনালে। কিন্তু ‘ড্র’ নামে ভাগ্যের খেলায় আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেই মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ইংলিশ পরাশক্তি আর্সেনাল। একই রাতে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ দুবারের ইউরোপ-সেরা ও বর্তমান রানার্সআপ জুভেন্টাস।
দুই লেগের ম্যাচের প্রথম লেগে আজ এমিরেটসে অতিথি হয়ে যাচ্ছে বার্সেলোনা। অন্যদিকে তুরিনে জুভেন্টাস তৈরি বায়ার্নকে স্বাগত জানাতে। ম্যাচের আগে কোথায় দাঁড়িয়ে কোন দল
আর্সেনাল–বার্সেলোনা
সব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা

অলিভিয়ের জিরু
অলিভিয়ের জিরু

অলিভিয়ের জিরু ১৮
লুইস সুয়ারেজ ৪১

লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ

মুখোমুখি
* সর্বশেষ দেখা ২০১০-১১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে। এমিরেটসে প্রথম লেগ আর্সেনাল ২-১ গোলে জেতার পর ন্যু ক্যাম্পে ফিরতি লেগ বার্সেলোনা জেতে ৩-১ গোলে।
* চ্যাম্পিয়নস লিগে দুই দল মুখোমুখি হয়েছে ৭ বার। এর মধ্যে ২০০৫-০৬ মৌসুমের ফাইনালসহ বার্সেলোনা জিতেছে ৪ বার, আর্সেনাল একবার, বাকি ম্যাচ দুটি ড্র।
কে কী বলছেন

পিওতর চেক
পিওতর চেক

খুব কম গোলরক্ষকই বলতে পারবে যে, আমি মেসির বিপক্ষে খেলেছি, কিন্তু গোল খাইনি। আমার জন্য এটা গর্বের ব্যাপার। তবে শেষ পর্যন্ত দলের জয়টাই গুরুত্বপূর্ণ। মেসি হ্যাটট্রিক করার পরও যদি আমার দল জেতে, আমার তাতে আপত্তি নেই।
পিওতর চেক
আর্সেনাল গোলরক্ষক

লিওনেল মেসি
লিওনেল মেসি

যেকোনো ম্যাচেই বার্সেলোনার লক্ষ্য থাকে জয়। এমিরেটসেও আমরা সেটাই চাই।
লিওনেল মেসি
বার্সেলোনা ফরোয়ার্ড
* এ নিয়ে টানা ১৬ মৌসুম চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলছে আর্সেনাল। তবে ২০১০ সালের পর আর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলেনি ওয়েঙ্গারের দল।
* সর্বশেষ ৮ বারই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩২ ম্যাচে অপরাজিত লুইস এনরিকের দল।
* স্প্যানিশ দলগুলোর বিপক্ষে আর্সেনালের পরিসংখ্যান—জয় ৮, ড্র ৩, হার ২। ইংলিশ ক্লাবের বিপক্ষে বার্সেলোনা—৮ জয়, ৮ ড্র, ১৪ হার।
* আর্সেনাল গোলরক্ষক পিওতর চেকের বিপক্ষে ৬ ম্যাচ খেলেও লিওনেল মেসি গোল করতে পারেননি।
* আর্সেনাল ডিফেন্ডার হেক্টর বেলেরিন ও মিডফিল্ডার মিকেল আর্তেতা দুজনই বার্সেলোনা একাডেমি লা মাসিয়ার ছাত্র। স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজও এসেছেন বার্সেলোনা থেকে। অন্যদিকে ২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে পাঁচ মৌসুম আর্সেনালে খেলেছেন বেলজিয়ান ডিফেন্ডার টমাস ভারমেলেন।

বায়ার্ন–জুভেন্টাস
সব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা

পাওলো ডিবালা
পাওলো ডিবালা

পাওলো ডিবালা ১৪
রবার্ট লেভানডফস্কি ৩২

রবার্ট লেভানডফস্কি
রবার্ট লেভানডফস্কি

মুখোমুখি
* সর্বশেষ দেখা ২০১২-১৩ মৌসুমের কোয়ার্টার ফাইনালে। আলিয়াঞ্জ অ্যারেনা ও জুভেন্টাস স্টেডিয়াম দুই মাঠেই বায়ার্ন জিতেছিল ২-০ গোলে।
* চ্যাম্পিয়নস লিগে দুই দল মুখোমুখি হয়েছে ৮ বার। এর মধ্যে ২০০৫-০৬ মৌসুমের ফাইনালসহ জুভেন্টাস জিতেছে ৩ বার, বায়ার্ন ৪ বার, অন্য ম্যাচটি ড্র।
কে কী বলছেন

আন্দ্রেয়া বারজাল্লি
আন্দ্রেয়া বারজাল্লি

আমরা জানি বায়ার্ন বিশ্বের সেরা তিনটি দলের একটি। তবে এ ম্যাচটা আমরা নিজের মাঠে খেলব। আর সব দলেরই কোনো না কোনো দুর্বলতা থাকে, আমাদের কাজ হচ্ছে সেটা খুঁজে বের করা।
আন্দ্রেয়া বারজাল্লি
জুভেন্টাস ডিফেন্ডার

পল ব্রাইটনার
পল ব্রাইটনার

বায়ার্ন যদি নিজের স্বাভাবিক খেলাটাও খেলে, আমি জুভেন্টাসের কোনো সুযোগই দেখি না।
পল ব্রাইটনার
কিংবদন্তি বায়ার্ন ডিফেন্ডার
* ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বশেষ ১৬ ম্যাচে অপরাজিত (১০ জয়, ৬ ড্র) জুভেন্টাস। সর্বশেষ হারটি বায়ার্নের বিপক্ষেই, ২০১৩ সালে তুরিনে।
* নিজের মাঠে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বশেষ ৪৫ ম্যাচের মাত্র দুটিতে হেরেছে জুভেন্টাস। দুটি হারই বায়ার্নের বিপক্ষে।
* ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে বায়ার্নের সবচেয়ে বড় জয়টা ইতালিতেই, গত মৌসুমে রোমার বিপক্ষে ৭-১ গোলে। ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে প্রতিপক্ষের মাঠে বায়ার্নের রেকর্ড—৭ জয়, ৩ ড্র ও ৯ হার।
* জুভেন্টাস থেকে গত মৌসুমে বায়ার্নে যোগ দিয়েছেন মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও কিংসলে কোম্যান। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত বায়ার্নে খেলেছেন জুভেন্টাস স্ট্রাইকার মারিও মানজুকিচ।
* খেলোয়াড় হিসেবে দুবার জুভেন্টাসের বিপক্ষে নেমেছেন বায়ার্ন কোচ পেপ গার্দিওলা, হেরেছেন দুটি ম্যাচেই।