দুই মৌসুম নিষিদ্ধ ফরাশগঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে শেখ রাসেলের বিপক্ষে পুরো ম্যাচ না খেলেই পরশু মাঠ ছেড়েছিল ফরাশগঞ্জ। কাল রাতে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় দলটিকে চলতি প্রিমিয়ার লিগ ও আগামী বছর প্রিমিয়ার লিগে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে গুনতে হবে পাঁচ লাখ টাকা জরিমানা। লিগ খেলার জন্য বাফুফে এর আগে ফরাশগঞ্জকে অংশগ্রহণ ফি দিয়েছিল ১৩ লাখ টাকা। সেই টাকাও ক্লাবটিকে ফেরত দিতে হবে। ক্লাবের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোরও নোটিস দেওয়া হয়েছে।