দুই 'হাতে' আর্সেনালের জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও পা নয়, কারও মাথাও নয়; আর্সেনালকে ম্যাচ জিতিয়েছে দুটি হাত। একটি হাত দলটির উইঙ্গার অ্যালেক্সিস সানচেজের। অন্য হাতটি প্রতিপক্ষ হাল সিটির মিডফিল্ডার স্যাম ক্লুকাসের। ৩৪ মিনিটে দলকে এগিয়ে দেন সানচেজ। টিভি রিপ্লেতে দেখা গেছে, জালে ঢোকার আগে বলটি তাঁর ডান হাতে লেগেছিল। যোগ করা সময়ে লুকাস পেরেজের নেওয়া হেড গোললাইন থেকে হাত দিয়ে ঠেকান হাল সিটির ক্লুকাস। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। পেনাল্টি থেকে গোল করে লিগের আগের দুই ম্যাচে পরাজিত আর্সেনালকে ২-০ ব্যবধানে জয় এনে দেন সানচেজ। লিগে এ নিয়ে ১৭ গোল করলেন চিলিয়ান উইঙ্গার।