দুঙ্গা কোচ হলে আমি কেন নই: ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফের আর্জেন্টিনার কোচ হওয়ার আকাঙ্ক্ষার কথা জানালেন ম্যারাডোনা।
ফের আর্জেন্টিনার কোচ হওয়ার আকাঙ্ক্ষার কথা জানালেন ম্যারাডোনা।

দুজনের মধ্যে অনেক মিল! খেলোয়াড়ি জীবনে দুজনই জিতেছেন বিশ্বকাপ। দুজনই ছিলেন নিজেদের দলের কোচ। ২০১০ বিশ্বকাপে দুজনের শেষ হয়েছিল কোয়ার্টার ফাইনালে।

ডিয়েগো ম্যারাডোনা আর কার্লোস দুঙ্গার কথাই হচ্ছে। লুইস ফেলিপে স্কলারির বিদায়ের পর ফের দুঙ্গাকে দায়িত্ব দিয়েছে ব্রাজিল।
কোচের পদ খালি আর্জেন্টিনারও। ম্যারাডোনার প্রশ্ন এখানেই—দুঙ্গা আবার ব্রাজিলের কোচ হলে তিনি কেন নন?
সম্প্রতি আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘ওলে’কে ম্যারাডোনা বলেছেন, ‘দলে কোনো কোচ নেই। আমি আর্জেন্টিনার হয়ে খেলেছি।

ব্রাজিল যদি দুঙ্গাকে দায়িত্ব দেয়, আর্জেন্টিনা কেন আমাকে নয়? যা হোক, দুবাইয়ে আমি ভালোই আছি। কারও মুখাপেক্ষী নই।’
বিশ্বকাপে আবার আর্জেন্টিনার পারফরম্যান্সের সমালোচনা করে ম্যারাডোনা বললেন, ‘সাবেলা কিংবা খেলোয়াড়দের ওপর রূঢ় হতে চাই না। তবে আমি মনে করি না আর্জেন্টিনা (বিশ্বকাপে) একটি ম্যাচও ভালো খেলেছে।’ ওলে ও গোলডটকম।