দুঙ্গা দায় চাপালেন সংবাদমাধ্যমের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ অঙ্গভঙ্গি করছেন দুঙ্গা। ফাইল ছবি
বিশেষ অঙ্গভঙ্গি করছেন দুঙ্গা। ফাইল ছবি

শনিবার আর্জেন্টিনার বিপক্ষে ‘সুপারক্লাসিকো’তে কার্লোস দুঙ্গার আপত্তিকর অঙ্গভঙ্গি নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র সমালোচনা। সেদিন সাইডলাইনে দাঁড়িয়ে ক্রোধান্বিত দুঙ্গা হাত দিয়ে নাক চেপে করছিলেন অদ্ভুত অঙ্গভঙ্গি। ব্রাজিলীয় সংবাদমাধ্যমের দাবি, দুঙ্গা বলতে চাইছিলেন ‘তোমরা মাদকসেবী’। অবশ্য ব্রাজিল কোচ এ অভিযোগ অস্বীকার করেছেন।
দুঙ্গা বললেন, ‘আমি কখনই বোঝাতে চাইনি খেলোয়াড়েরা মাদকসেবী। এ ধরনের বিবৃতি মিডিয়ার সৃষ্টি। চীনের মাত্রাতিরিক্ত দূষণের কারণে খেলোয়াড়দের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এ কারণেই হয়তো অমন করেছিলাম।’
অবশ্য এ ঘটনার ভিডিও বলছে ভিন্ন কথা। সেখানে দেখা যায়, আর্জেন্টাইন কর্মকর্তা জর্জ পাউতাসোর সঙ্গে বচসায় লিপ্ত হয়েই এ ধরনের অঙ্গভঙ্গি করেছিলেন ব্রাজিল কোচ। সূত্র: এএফপি