দুঙ্গার দলে কুতিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর প্রথম দল। তাতে খুব বড় না হলেও কিছুটা চমক রাখলেন কার্লোস দুঙ্গা। বিশ্বকাপে ব্যর্থ মার্সেলো, দানি আলভেস, পাওলিনহো ও হুলিও সিজারকে দলে রাখেননি নতুন ব্রাজিল কোচ। ডাক পেয়েছেন স্কলারির বিশ্বকাপ দলে উপেক্ষিত কুতিনহো। আগের দফায় দুঙ্গা কোচ থাকার সময়ই ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল এই লিভারপুল ফরোয়ার্ডের। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নেওয়া ফ্রেডের জায়গায় প্রায় চার বছর পর দলে ফিরেছেন অ্যাটলেটিকো মিনেইরো স্ট্রাইকার ডিয়েগো তারদেল্লি। সিবিএফ ডটকম।
ব্রাজিল দল: গোলরক্ষক: জেফারসন, রাফায়েল। ডিফেন্ডার: ডেভিড লুইজ, মারকুইনহোস, জিল, মিরান্ডা, মাইকন, ফিলিপে লুইস, অ্যালেক্স সান্দ্রো, ড্যানিলো। মিডফিল্ডার: লুইস গুস্তাভো, এলিয়াস, ফার্নান্দিনহো, রামিরেস, এভারটন রিবেইরো। ফরোয়ার্ড: রিকার্দো গোওলার্ট, হাল্ক, উইলিয়ান, অস্কার, নেইমার, ডিয়েগো তারদেল্লি, কুতিনহো।