প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্ক ও অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন ফ্রেড। অবশ্য এই ফ্রেড গত বিশ্বকাপে খেলা সেই স্ট্রাইকার ফ্রেড নন, ইনি মিডফিল্ডার, বয়স ২১, খেলেন শাখতার দোনেৎস্কে। চোট থাকায় এই দুটি প্রীতি ম্যাচে নেই স্পাতার্ক মস্কোর রোমুলু। বদলি হিসেবে ফ্রেডের ডাক পাওয়া। ১২ নভেম্বর ইস্তাম্বুলে তুরস্কের সঙ্গে খেলবে ব্রাজিল। সাত দিন পর ভিয়েনায় অস্ট্রিয়া ম্যাচ। আইএএনএস।