প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতি ম্যাচের পালা চুকেছে কদিন আগেই। ব্রাজিল কোচ দুঙ্গা তাঁর পারিষদ নিয়ে বেরিয়ে পড়েছেন ইউরোপ সফরে। দেখা করেছেন ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা ব্রাজিলিয়ানদের সঙ্গে। শুরুটা করেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদে গিয়ে। অ্যাটলেটিকোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিরান্ডা তো ছিলেনই, দুঙ্গার সঙ্গে দেখা করেছেন কোচ ডিয়েগো সিমিওনে। প্রতিবেশী রিয়াল মাদ্রিদেও গিয়েছিলেন দুঙ্গা, রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে উপহার দিয়েছেন ৯ নম্বর জার্সি। রিয়ালে এখন তিনজন ব্রাজিলিয়ান—মার্সেলো, লুকাস সিলভা ও কদিন আগেই পোর্তো থেকে নাম লেখানো দানিলো। পরে বার্সেলোনা ও মোনাকোতেও গিয়েছেন দুঙ্গা। আইএএনএস।