দুটি পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের জানুয়ারিতে দেওয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার। কিন্তু এখনই ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেওয়া বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি নিয়ে মাতামাতির শেষ নেই। কারও চোখে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে, কেউ ভাবছেন ব্যক্তিগত দুর্দান্ত একটি বছর কাটাতে থাকা লিওনেল মেসি। এ দুজনের কেউ জিতবেন, নাকি অন্য কেউ—সেটি জানা যাবে জানুয়ারিতে। তবে সেভিয়া কোচ হোর্হে সাম্পাওলি ওসব হিসাবের ধারই ধারেন না। তাঁর সোজা হিসাব, মেসির জন্যই ব্যালন ডি’অর বরাদ্দ; এরপর আসবে অন্যদের কথা। একটা প্রস্তাবও দিয়েছেন ৫৬ বছর বয়সী আর্জেন্টাইন, ‘দুটি ব্যালন ডি’অর দেওয়া হোক। একটি মেসির জন্য, অন্য সবার জন্য বাকিটি।’ রোনালদো-ভক্তরা নিশ্চয়ই ভাবছেন, ভাগ্য ভালো পুরস্কারটা সাম্পাওলি দেন না!