দুবাইকে সাবিনার 'না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিলিগুড়িতে সম্প্রতি সাফ টুর্নামেন্টে প্রথম ম্যাচে পাঁচ গোল করার পরই প্রস্তাবটা এসেছিল। কথাবার্তাও এগোয়। চারদিকে চাউরও হয়ে গিয়েছিল, সাবিনা খাতুন দুবাইয়ে খেলতে যাবেন। ওখানকার একটি ক্লাব পেতে চায় বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ককে। কিন্তু দুবাইয়ের নামটা শুনে সাবিনা যতটা পুলকিত হয়েছিলেন, শেষ পর্যন্ত তা আর থাকেনি। কারণ, দুবাইয়ের ওই ক্লাব তাঁকে কোনো পারিশ্রমিক দিতে রাজি হয়নি। ‘ফাউ’ খেলাতে চেয়েছে! কিন্তু মালদ্বীপের লিগে খেলে ভালোই টাকা পাওয়া সাবিনা দুবাইয়ে ‘ফাউ’ খেলবেন, তা তো আর হয় না। তাই বাফুফের মহিলা কমিটি সাবিনাকে ছাড়তে রাজি হয়নি। সাবিনাও ‘না’ বলে দিয়েছেন। তাঁর দুবাই মিশন শুরু না হতেই শেষ!