দুবার এগিয়ে গিয়েও ড্র মোহামেডানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন ছয়েক আগেই ম্যাচ শুরুর মাত্র ৩০ সেকেন্ডে গোল করে সাড়া ফেলে দিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর উইঙ্গার জাহিদ হোসেন। সেটি আজ ছাপিয়ে গেলেন মোহামেডান ফরোয়ার্ড তৌহিদুল ইসলাম সবুজ। গোল করলেন মাত্র ১৭ সেকেন্ডে!
তবে এখন পর্যন্ত এবারের লিগের দ্রুততম গোলের পরও আজ ব্রাদার্সের সঙ্গে জিততে পারেনি মোহামেডান। ম্যাচে মোট দুবার এগিয়ে গিয়েও ড্র করেছে ২-২ গোলে।
তৌহিদুলের গোলের পর মোহামেডানের দ্বিতীয় গোলটিতেই ঘড়ির কাঁটায় রইল ১৭, তবে এবার ১৭ মিনিট। গোল করেছেন মাসুদ রানা। সে সময় হয়তো বড় জয়ের স্বপ্নই দেখছিল ঢাকার ঐতিহ্যবাহী দলটি।
তবে তাদের সে স্বপ্ন ভেঙে দিয়েছেন ব্রাদার্সের এলিটা কিংসলে। ২১ ও ৬২ মিনিটে জোড়া গোল করে ব্রাদার্সকে ম্যাচ থেকে একটি পয়েন্ট এনে দিয়েছেন এই স্ট্রাইকার।