দুবার ছাঁটাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুদ্রার দুই পিঠ দেখা কথাটা অনেক ব্যবহারে একরকম ক্লিশেই হয়ে গেছে। কিন্তু মেক্সিকোর ক্লাব চিয়াপাসের কোচ হোসে সাতুরনিনো কারদোজোর আক্ষরিক অর্থেই সেই অভিজ্ঞতা হয়েছে! গত শনিবার মেক্সিকোর ঘরোয়া লিগে ক্রুজ আজুলের কাছে ৩-০ গোলে হারার কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বার চাকরি হারিয়েছেন। এই মৌসুমে চিয়াপাসের লিগে শুরুটা হয়েছে যাচ্ছেতাই, প্রথম আট ম্যাচের ছয়টিতেই তারা হেরেছে। এরপর গত সপ্তাহে সোমবার কারদোজোকে ছাঁটাই করা হয়। কিন্তু খেলোয়াড়েরা বেঁকে বসেন, এই কোচকে ছাড়া তাঁরা মাঠে নামবেন না। বাধ্য হয়েই এক দিন পর আবার ফিরিয়ে আনা হয় কারদোজোকে। কিন্তু খেলোয়াড়েরা কোচকে আরেকটি সুযোগ আর দিতে পারেননি। শনিবার পরের ম্যাচটাও হেরে যাওয়ার পর কারদোজোকে বরখাস্ত করা হয় আবার। রয়টার্স।