প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকার ক্যাসিয়াস সমর্থকদের দুয়ো শুনেছেন। দুয়ো শুনেছেন করিম বেনজেমাও। সে অবশ্য চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচটার আগের কথা। লিগে প্রথম তিন ম্যাচের দুটিতে হারের পর চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়িয়ে সেই সমর্থকদের মন ঠিকই জয় করেছেন ক্যাসিয়াস-বেনজেমারা। এখন তাই মুখটাও খুলেছে তাঁদের। না, সমর্থকদের পাল্টা জবাব দিচ্ছেন না। বেনজেমা যেমন পুরো ব্যাপারটাই নিয়েছেন বেশ স্বাভাবিকভাবে, ‘এত বড় ক্লাব, সমর্থকেরা তো চাইবেই আমি প্রতি ম্যাচে গোল করি।’ কিন্তু নিজেদের সমর্থকদের কাছে দুয়ো শুনতে খারাপ লাগে না? বেনজেমার জবাব, ‘তা হবে কেন! এ তো সবাইকেই শুনতে হয়। ক্যাসিয়াস দুয়ো শুনেছে, আমি শুনেছি। রিয়ালের হয়ে খেলে যাওয়া বড় বড় সব খেলোয়াড়ই শুনেছেন। রোনালদো-জিদান সবাই।’ গোলডটকম।