দুর্ঘটনায় গ্রিস ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের ফুটবল ইতিহাসে দিনটা হৃদয়বিদারক হতে পারত। পরশু দেশটির তিন ফুটবলার একসঙ্গে পড়েছিলেন সড়ক দুর্ঘটনায়। একজন মারাও গেছেন সেই দুর্ঘটনায়। ভাগ্য ভালো, ফুটবলারদের কারও গুরুতর কিছু হয়নি। ইউরোর বাছাইপর্বের ম্যাচ খেলতে হাঙ্গেরিতে এসেছিল গ্রিস। মাঠ থেকে বিমানবন্দরে ট্যাক্সিতে যাচ্ছিলেন তিন ফুটবলার—ভ্যাঞ্জেলিস মোরাস, পানাজিওতিস তাখসিদিস, জিয়ান্নিস ফেতফাতজিদিস। তখনই ঘটে দুর্ঘটনা। তিনজনকেই অবশ্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই তিন ফুটবলারই খেলেন ইতালির সিরি আতে, মোরাস ও তাখসিদিস খেলেন ভেরোনাত, ফেতফাতজিদিস খেলেন চিয়েভোতে। এএফপি।