দুর্দান্ত আর্সেনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ মিনিটে প্রথম গোল, পরের মিনিটেই দ্বিতীয়টি। ম্যাচের ২০ মিনিটের মধ্যে স্কোরলাইন ৩-০! আর্সেনাল তখন উড়ছে। যেটির প্রতীকী ধরতে পারেন দলের চিলিয়ান স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজের এই ছবিটিকে। ২০১০-১১ মৌসুমের পর প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে যে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারেনি গানাররা, তাদের বিপক্ষেই এমন দুর্দান্ত শুরু! যেটির সূচনা করেছিলেন সানচেজই, তৃতীয় গোলটিও তাঁর। মাঝখানে দ্বিতীয় গোলটি করেছেন মেসুত ওজিল। আর্সেনালের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। শেষ পর্যন্ত স্কোরলাইন অবশ্য ওই ৩-০-ই ছিল
রয়টার্স