দুর্নীতির দায়ে জেলে পরে বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির অভিযোগে বলিভিয়ান ক্লাবগুলোর ভোটে বরখাস্ত হয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি কার্লোস চাভেজ। আন্তর্জাতিক ম্যাচে নিহত এক ফুটবল সমর্থকের পরিবারকে সহায়তা করার জন্য গঠিত তহবিল তছরুপের অভিযোগে গত ১৭ জুলাই গ্রেপ্তার হয়ে জেলে আছেন চাভেজ। সরকারি তদন্তকারীদের অভিযোগ, নিহত সমর্থকের পরিবার তহবিল থেকে কোনো সহায়তাই পায়নি। বলিভিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ওয়াল্টার তোরিকো বলেছেন, ‘ফেডারেশনের সভাপতি হিসেবে কার্লোস চাভেজকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ রয়টার্স।