দুর্ভাগা গোলরক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপোলিয়ন মেদিনা
নেপোলিয়ন মেদিনা

প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে খেয়েছিলেন ৭ গোল! ১৯৪২ সালের কোপা আমেরিকায় ইকুয়েডরের পরের ম্যাচটা ছিল আর্জেন্টিনার বিপক্ষে। ওই ম্যাচে ইকুয়েডরের গোলরক্ষক নেপোলিয়ন মেদিনাকে হজম করতে হলো এক ডজন গোল! দুই ম্যাচেই ১৯ গোল। পরের চার ম্যাচে আরও ১২টি। সব মিলিয়ে ওই কোপায় ৬ ম্যাচে ৩১ গোল খান মেদিনা। শুধু কোপা আমেরিকায় নয়, আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে এক আসরে এর চেয়ে বেশি গোল খাননি অন্য কোনো গোলরক্ষক। অদ্ভুত ব্যাপার হচ্ছে, তিন বছর পর কোপার পরের আসরে ৬ ম্যাচে ২৭ গোল খেয়ে নিজের রেকর্ড ভাঙার কাছাকাছি চলে গিয়েছিলেন মেদিনা!