দুর্ভাগা ফ্রেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না ফ্রেডের। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে দুয়ো শুনেছিলেন নিজের দেশের দর্শকদের কাছ থেকে। হতাশা থেকে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন। কিন্তু এমনই তাঁর মন্দ কপাল যে আবারও সেই দুয়ো শুনতে হচ্ছে। ব্রাজিলিয়ান লিগে ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে বোটাফোগোর সঙ্গে একটা ম্যাচে পেনাল্টি নষ্ট করেছিলেন গত সপ্তাহে। ওই ম্যাচেই তাঁকে ইচ্ছেমতো দুয়ো দিয়েছে ফ্লুমিনেন্স সমর্থকেরা। শুধু তা-ই নয়, ওই ম্যাচের পর ক্লাবের অনুশীলন মাঠের দেয়ালে কারা যেন লিখে রেখে গেছে—ফোরা ফ্রেড। যার অর্থ, ফ্রেডকে বাদ দাও। জাতীয় দলে ব্রাত্য হয়েছেন, এবার ক্লাবেও অপ্রিয় হয়ে গেলেন! দুঃসময় যখন আসে, চারদিক থেকেই ধেয়ে আসে। বিবিসি।