প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্ধবীকে নাকি শারীরিক নির্যাতন করেছেন। সেই অপরাধে অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকে আটক করেছিল স্প্যানিশ পুলিশ। আদালতে গিয়ে হার্নান্দেজ উল্টো দাবি করলেন, তিনিই বান্ধবীর নির্যাতনের শিকার! বেশিক্ষণ অবশ্য আটক থাকতে হয়নি, কয়েক ঘণ্টা পরই তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পরশু সকালে আবার সতীর্থদের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন ফরাসি এই সেন্টার ব্যাক। তবে বান্ধবীর সঙ্গে সম্পর্কটা বোধ হয় আর আগের মতো থাকছে না। হার্নান্দেজ ও তাঁর সঙ্গিনী যাতে পরস্পর থেকে ৫০০ মিটার দূরে থাকেন, সেই নির্দেশও দিয়েছেন আদালত। বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। আইএএনএস।