দেখে নিন কারা উঠল পরের রাউন্ডে

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাচ্ছে বায়ার্নছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের সব ম্যাচ শেষ। নিশ্চিত হয়েছে আট গ্রুপ থেকে কোন ১৬ দল পরের রাউন্ডে উঠেছে। কে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে, আবার কে-ই বা গ্রুপ রানার আপ হয়ে উঠেছে।

এটাও জানা গেছে, গ্রুপের তৃতীয় দল হয়ে কোন আট দল ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, কার কার ভাগ্য সুপ্রসন্ন হলো!

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাচ্ছে লিভারপুলও
ছবি : রয়টার্স

গ্রুপ এ

গ্রুপ চ্যাম্পিয়ন : ম্যানচেস্টার সিটি

গ্রুপ রানারআপ : পিএসজি

ইউরোপা লিগ : আর বি লাইপজিগ

বাদ পড়েছে : ক্লাব ব্রুগা

গ্রুপ বি

গ্রুপ চ্যাম্পিয়ন : লিভারপুল

গ্রুপ রানারআপ : আতলেতিকো মাদ্রিদ

ইউরোপা লিগ : এফসি পোর্তো

বাদ পড়েছে : এসি মিলান

রিয়ালও হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন
ছবি : রয়টার্স

গ্রুপ সি

গ্রুপ চ্যাম্পিয়ন : আয়াক্স আমস্টারডাম

গ্রুপ রানারআপ : স্পোর্তিং লিসবন

ইউরোপা লিগ : বরুসিয়া ডর্টমুন্ড

বাদ পড়েছে : বেসিকতাস

গ্রুপ ডি

গ্রুপ চ্যাম্পিয়ন : রিয়াল মাদ্রিদ

গ্রুপ রানারআপ : ইন্টার মিলান

ইউরোপা লিগ : শেরিফ তিরাসপোল

বাদ পড়েছে : শাখতার দোনেৎস্ক

গ্রুপ ই

গ্রুপ চ্যাম্পিয়ন : বায়ার্ন মিউনিখ

গ্রুপ রানারআপ : বেনফিকা

ইউরোপা লিগ : বার্সেলোনা

বাদ পড়েছে : দিনামো কিয়েভ

গ্রুপ এফ

গ্রুপ চ্যাম্পিয়ন : ম্যানচেস্টার ইউনাইটেড

গ্রুপ রানারআপ : ভিয়ারিয়াল/আতালান্তা

ইউরোপা লিগ : ভিয়ারিয়াল/আতালান্তা

বাদ পড়েছে : ইয়ং বয়েজ

* বাজে আবহাওয়ার কারণে আজ ভিয়ারিয়াল-আতালান্তা ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। আগামীকাল হবে। এর পরেই নিশ্চিত হবে ইউনাইটেডের পর দ্বিতীয় দল হিসেবে কোন দল পরের রাউন্ডে উঠবে, ইউরোপা লিগেই বা যাবে কারা

গ্রুপ জি

গ্রুপ চ্যাম্পিয়ন : লিল

গ্রুপ রানারআপ : রেড বুল সালজবুর্গ

ইউরোপা লিগ : সেভিয়া

বাদ পড়েছে : ভলফসবুর্গ

গ্রুপ এইচ

গ্রুপ চ্যাম্পিয়ন : জুভেন্টাস

গ্রুপ রানারআপ : চেলসি

ইউরোপা লিগ : জেনিত সেইন্ট পিটার্সবার্গ

বাদ পড়েছে : মালমো