দেখে ফেলুন 'সর্বকালের সেরা' আত্মঘাতী গোল!

৪৫ গজ দূর থেকে দুর্দান্ত এক চিপ। সেটা গোলরক্ষককে ফাঁকি দিয়ে চলে গেল জালে। অ-সা-ধা-র-ণ! কিন্তু এমন গোলের পরও কোনো উদ্যাপন নেই জফরি কনদোগবিয়ার। যতই দুর্দান্ত হোক, ‘সর্বকালের সেরা আত্মঘাতী’ গোলের মালিক কে হতে চায়?
আজ সিঙ্গাপুরে প্রাক্-মৌসুম প্রস্তুতি মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান ও চেলসি। ইংলিশ চ্যাম্পিয়নরা অবশ্য পাত্তাই পায়নি ইন্টারের কাছে। এক ঘণ্টার মধ্যেই দুই গোল খেয়ে বসে চেলসি। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত দেখা গেছে ৭৪ মিনিটে। সতীর্থ মুরিলো পাস বাড়িয়ে দিলেন কনদোগবিয়ার দিকে। গোলরক্ষকের উদ্দেশে ব্যাকপাস দিতে চেয়ে লব করলেন ফ্রেঞ্চ ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু একটু এগিয়ে দাঁড়ানো ডেনিয়েল পেডিল্লি চেয়ে চেয়ে দেখলেন কীভাবে তাঁকে বোকা বানিয়ে বল চলে যাচ্ছে জালে!
পুরো ম্যাচে চেলসি ফরোয়ার্ডদের একের পর এক আক্রমণ সামলে নেওয়া পেডিল্লিকে বোকা বানাতে আজ হয়তো এমন কিছুই দরকার ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে গোলটা এরই মধ্যে পেয়ে গেছে ‘সর্বকালের সেরা আত্মঘাতী’ গোলের পরিচিতি!
গোলটি দেখে ফেলুন এখানে...