দেয়ালজুড়ে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটি তাঁকে চায়। তবে রিয়াল মাদ্রিদে যাওয়ার আকর্ষণই তো কিলিয়ান এমবাপ্পের কাছে বেশি হওয়ার কথা। সেখানে যে তাঁর স্বপ্নের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো আছেন! রিয়াল মাদ্রিদ তাঁর প্রিয় দল, বড় হয়েছেন রোনালদোকে আদর্শ মেনে। গত মৌসুমে ছড়িয়ে পড়া ১৪ বছর বয়সী এমবাপ্পের শয়নকক্ষের এই ছবি সেই কথাই বলে। প্যারিসের শহরতলিতে নিজের বাড়িতে কিশোর এমবাপ্পে বিছানায় বসে, আর দেয়ালজুড়ে রিয়ালের জার্সি গায়ে রোনালদোর বিভিন্ন ভঙ্গির প্রায় দুই ডজন ছবি। কয়েক বছর আগে রিয়ালের একাডেমিতে এসেও রোনালদোর সঙ্গে ছবি তোলার সুযোগটা হাতছাড়া করেননি এমবাপ্পে। তাঁর বাবাও গত বছর ছেলের রোনালদো-প্রীতিটা জানিয়ে দিয়েছিলেন, ‘ও রিয়াল মাদ্রিদের অনেক বড় ভক্ত, রোনালদোকে আদর্শ মানে। ইন্টারনেটে ঘণ্টার পর ঘণ্টা রোনালদোর খেলার ভিডিও দেখেই সময় কাটাত।’ কিশোর বয়সে যাঁকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন, তাঁর সতীর্থ হতে পারাটা তো স্বপ্ন ছোঁয়ার মতোই হওয়ার কথা এমবাপ্পের কাছে! ডেইলি মেইল।