দেয়াললিখন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থ ভালবুয়েনাকে চাপে ফেলে অর্থ আদায়ের অভিযোগে ফ্রান্স দলে নিষিদ্ধ করিম বেনজেমা। ইউরোতেও তাঁকে নেননি কোচ দিদিয়ের দেশম। কিন্তু সেদিন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার দাবি করে বসলেন, আলজেরিয়ান বংশোদ্ভূত বলেই আসলে তাঁকে নেওয়া হয়নি। রীতিমতো বর্ণবাদের অভিযোগ! দেশম সেটি বরাবরই অস্বীকার করে এসেছেন। কিন্তু সেটি যে সবাই বিশ্বাস করছেন না, সেই প্রমাণ এবার পাওয়া গেল। অজ্ঞাতনামা ব্যক্তিরা কংকের্নে দেশমের বাড়ির দেয়ালে বড় করে লিখেছেন—‘বর্ণবাদী’। পুলিশ এসে দেয়াললিখন মুছে দিলেও দেশমের ক্ষোভ কি তাতে কমে! ফ্রান্স কোচ ‘অবৈধ অনুপ্রবেশ ও সম্পত্তির ক্ষতি’র মামলা করে দিয়েছেন। এএফপি।