দোটানায় আলভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্ভুত এক সমস্যায় পড়েছেন দানি আলভেজ। খেলছেন জুভেন্টাসে, কিন্তু মন যে পড়ে আছে বার্সেলোনায়। আট বছর খেলেছেন কাতালান ক্লাবে, জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। দল পাল্টালেও তাই হৃদয়ের টান উপেক্ষা করতে পারছেন না। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে ন্যু ক্যাম্পে গিয়ে তো বিপাকেই পড়েছিলেন। বার্সা ডাগআউটে গিয়ে কুশল বিনিময় করতে করতে ম্যাচই শুরু হয়ে গিয়েছিল। ম্যাচ শেষেও জয়োল্লাসে ভাসার আগে নেইমার-বুসকেটসদের সান্ত্বনা দিয়েছেন। ন্যু ক্যাম্পে এসে অন্য দলের জয় উদ্যাপন করা যে আলভেজের জন্য এখনো কঠিন, ‘দলের (জুভেন্টাস) জন্য আমি খুশি। কিন্তু একটু তিক্ত অনুভূতিও হচ্ছে। আমার বন্ধুদের মন খারাপ। অদ্ভুত অভিজ্ঞতা, কিন্তু এটা কাজেরই অংশ।’ মার্কা।