প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ জুন বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচ কিরগিজস্তানের সঙ্গে। এটি সামনে রেখে অস্ট্রেলিয়া দল অনুশীলনও করছে দুবাইতে। কিন্তু এরই মধ্যে হঠাৎ বেরিয়ে এল খেলোয়াড় আর ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ার (এফএফএ) দ্বন্দ্বের খবর। জাতীয় দলের খেলোয়াড়দের দাবি, ফেডারেশন তাদের ম্যাচ ফি, বোনাস আটকে রেখেছে। অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সংগঠন পিএফএ সেই টাকার জন্য ফেডারেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়েও নেমেছে। ফেডারেশনের নিরপেক্ষ বিচারকের কাছে দিয়েছে অভিযোগপত্র। অন্যদিকে ফেডারেশন বেজায় খেপেছে খেলোয়াড়দের এমন আচরণে। এফএফএর প্রধান ডেভিড গ্যালপের দাবি, খেলোয়াড়েরা যে পাওনার কথা বলছে সেটা ২০১০ সালের। আর সেটাও প্রথম তাদের মুখে শোনা গেছে গত বছর আগস্টে। বাছাইপর্বের ঠিক আগে আগে বিষয়টাকে বড় করে তোলার অর্থ কী? এএফপি।