দ্রগবার অভিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসির মতো দলকেও তাঁকে ছাড়া মনে হতো অসম্পূর্ণ। সেই দিদিয়ের দ্রগবাই বসে থাকবেন বেঞ্চে? সেটাও কিনা মেজর লিগ সকারের মতো লিগের দলে! এটা আর যে-ই হোক দ্রগবা মানতে পারেননি। অভিমানে স্কোয়াড থেকেই নাম কাটিয়ে নিলেন এই স্ট্রাইকার! পরশু টরন্টো এফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ এক ম্যাচ ছিল মন্ট্রিয়ল ইমপ্যাক্টের। সে ম্যাচে দ্রগবাকে মূল একাদশে রাখতে চাননি ইমপ্যাক্ট কোচ মাউরো বিয়েল্লো। আগের চার ম্যাচের দুটিতেও বেঞ্চে ছিলেন ৩৮ বছর বয়সী স্ট্রাইকার। পরশুর ম্যাচের আগে কোচের কাছে তাই আবারও বেঞ্চে থাকার কথা শুনেই বেঁকে বসেন দ্রগবা, সোজা জানিয়ে দেন খেলবেন না। পরে আর মাঠেই আসেননি। বড় তারকা বলে কথা! রয়টার্স।