দ্রগবার খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনালের বিপক্ষে দিদিয়ের দ্রগবা মানেই যেন গোল। চেলসির হয়ে আর্সেনালকে তো কম ভোগাননি, লন্ডনের প্রতিবেশীদের বিপক্ষে ১৬ ম্যাচে আছে ১৫ গোল। অনেক আগেই চেলসি ছেড়েছেন দ্রগবা, তবে আর্সেনালকে ‘খোঁচানোর’ অভ্যাসটা ছাড়তে পারেননি। পরশু পাঁচ বছর পর লিগে চেলসিকে হারাল আর্সেনাল। দুর্দান্ত এক জয়ের পর খুশিতে টুইট করলেন আর্সেনাল ফরোয়ার্ড থিও ওয়ালকট। সেখানেই দ্রগবা পাল্টা মন্তব্য করলেন, ‘জয়ের জন্য অভিনন্দন। তবে বিড়াল না থাকলে ইঁদুর তো ধেই ধেই করে নাচবেই।’ মন্তব্যটা যে রসিকতা করেই করা, শেষে ‘ইমোটিকন’ দিয়ে সেটি বুঝিয়েও দিয়েছেন। মেইল অনলাইন।