দ্রগবার বাজি রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে জিতবে এবারের ফিফা-ব্যালন ডি’অর? দিদিয়ের দ্রগবার বাজি ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক সফরে রোনালদোর দল রিয়াল মাদ্রিদ এখন কানাডার মন্ট্রিয়লে। সেখানে রিয়ালের কন্ডিশনিং ক্যাম্পে গিয়েছিলেন মন্ট্রিয়ল ইমপ্যাক্টসের খেলোয়াড় দ্রগবা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে চেলসির সাবেক আইভরিয়ান স্ট্রাইকার সেখানে জানিয়েছেন, ‘এ বছরের ব্যালন ডি’অরটা ক্রিস্টিয়ানো রোনালদোরই প্রাপ্য।’ মার্কা।