দ্রুত সুস্থ হয়ে উঠছেন বাদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফল অস্ত্রোপচারের মাধ্যমে বাদল রায়ের মাথার খুলি পুনঃস্থাপন করা হয়েছে। সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সহসভাপতি বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় কাল সিঙ্গাপুর থেকে জানিয়েছেন, ‘এত দিন খুলিটি কার্যকর রাখতে বাদলের পেটের মধ্যে রাখা হয়েছিল। চিকিৎসকেরা যতটা সময় লাগবে ভেবেছিলেন, তার চেয়েও দ্রুত তাঁর ব্রেনের উন্নতি হয়েছে। আজ (কাল) বিকেলে অপারেশন হয়েছে। এখন সে ভালো।’ বাদল রায় এখন নিজের হাতেই খাবার খেতে পারছেন।