ধনী প্রিমিয়ার লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনাফার দিক থেকে সব লিগের ওপরে ইংলিশ প্রিমিয়ার লিগ। ফুটবল অর্থনীতি নিয়ে গবেষণা করা ডেলোইটের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন বলছে, ২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লিগের ২০টি ক্লাব প্রায় ৫০০ কোটি ডলার মুনাফা করেছে। যা আগের মৌসুমের চেয়ে ২৯ শতাংশ বেশি। মুনাফার অঙ্কটা বুন্দেসলিগার চেয়ে ২৪০ কোটি ডলার বেশি। লা লিগা ও সিরি ‘আ’র সম্মিলিত মুনাফাও প্রিমিয়ার লিগের চেয়ে কম। রয়টার্স।