ধরেবেঁধে রিবেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ নাহি যে শেষ কথা কে বলবে! ফ্রাঙ্ক রিবেরির যেন এখন শেষ হইয়াও হইল না শেষ দশা। কিছুদিন আগেই ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। চোট বা অন্য কারণে নয়, খানিকটা অভিমানভরেই বিদায় নিয়েছিলেন। রিবেরির খেদ, দেশে তাঁকে ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ফ্রান্স ফুটবল ফেডারেশন তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে। কিন্তু রিবেরি যদি তাতে বাদ সাধেন? ফেডারেশন সভাপতি নোয়েল লে গ্রেতের বক্তব্যে আভাস মিলছে, ফিরতে না চাইলেও রিবেরিকে ধরেবেঁধেই নিয়ে আসবেন, ‘এটা তো ওর হাতে নেই। যদি কয়েক মাসে সে ক্লাবের হয়ে ফর্ম ফিরে পায়, ফ্রেঞ্চ ফুটবলের জন্য ওকে অপরিহার্য মনে হয় তাহলে ওকে আবার ডাকা হবে। ওর মতো একজন তো এমনি এমনি দূরে থাকতে পারে না।’ দেখা যাক, রিবেরির মন গলে কিনা! ইএসপিএন।