ধর্মঘটে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবলাররা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বার্সেলোনার জার্সিতে মাঠে নামার কথা লিওনেল মেসির। পিএসজির হয়ে অ্যাঙ্গেল ডি মারিয়ারও তাই। এই দুই আর্জেন্টাইন যখন মাঠ মাতাচ্ছেন, ঠিক তখন তাঁদের দেশের ফুটবল দিচ্ছে অশনিসংকেত। বকেয়া বেতন-ভাতা আদায়ে ধর্মঘটে যাচ্ছেন আর্জেন্টিনার শীর্ষ পাঁচ লিগের ফুটবলাররা। অনেক ফুটবলারই নাকি পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না ক্লাব থেকে। ডিসেম্বরের মাঝামাঝি থেকেই লিগে কোনো ম্যাচ হচ্ছে না আর্জেন্টিনায়! মহাদেশীয় প্রতিযোগিতায় দু-একটা ম্যাচ ছাড়া বাকি সময়টা শুয়ে-বসেই কেটেছে আর্জেন্টিনার খেলোয়াড়দের। রয়টার্স।