ধাক্কা খেল সিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় একটা ধাক্কাই খেল ম্যানচেস্টার সিটির শিরোপাস্বপ্ন। কাল ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ২-১ গোলে হেরে গেছে চ্যাম্পিয়নরা। ১১ মিনিটে জর্ডান হেন্ডারসনের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ১৫ মিনিট পর সমতা ফেরান সিটির এডিন জেকো। ৭৫ মিনিটে ফিলিপে কুটিনহো আবার এগিয়ে দেন লিভারপুলকে। হারের পর ২৭ ম্যাচে সিটির পয়েন্ট ৫৫, এক ম্যাচ কম খেলে চেলসি এগিয়ে ৫ পয়েন্টে। ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে লিভারপুল জাগিয়ে তুলেছে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা। এএফপি।