ধূমপান ছেড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়টি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের পাঁচটিতেই হার। যেন আকাশ ভেঙে পড়েছিল বায়ার্ন মিউনিখের কর্মকর্তাদের মাথায়। দল যাতে বুন্দেসলিগায় পা না হড়কায় সে জন্য তাঁরা সাবেক মিডফিল্ডার হাসান সালিহামিদজিচকে নিয়োগ দিয়েছেন ক্রীড়া পরিচালক হিসেবে। দায়িত্ব নিয়েই কোচ কার্লো আনচেলত্তির ওপর একটি নিষেধাজ্ঞা চাপিয়ে দেন সার্বিয়ার সাবেক তারকা। ক্লাবের ভেতরে বসে ধূমপান করা চলবে না। ইতালিয়ান কোচও সিদ্ধান্তটি মেনে নেন। ফল? শেমনিটসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে জার্মান সুপার কাপের শিরোপা ঘরে তোলে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন। সালিহামিদজিচকে নিশ্চিতই বড় একটা ধন্যবাদ দিয়েছেন আনচেলত্তির স্ত্রী মারিয়ান ব্যারেনা ম্যাকক্লে। আনচেলত্তি নিজেই বলেছেন, ‘আমার স্বাস্থ্যের জন্য ভালোই হয়েছে। আমার স্ত্রীও খুব খুশি।’ ইএসপিএন।