প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটা তাঁর ভুলে হয়েছিল। তাও আবার নতুন বছরের প্রথম দিনে। ভিচেক শেজনির মেজাজটা তাই একটু বেশিই খারাপ ছিল বোধ হয়। নইলে কোচ পইপই করে যেটা বারণ করেছেন, সেটা তিনি করবেন কেন? প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের কাছে আর্সেনাল গত সপ্তাহে হেরে বসেছিল। এরপর আর্সেনাল গোলরক্ষক শেজনি ম্যাচ শেষে গোসলকক্ষে গিয়ে ধূমপান করেন। ব্যাপারটা চাপা থাকেনি। কোচ আর্সেন ওয়েঙ্গারের কানেও যায় সেটি। শেজনিকে সেটা নিয়ে বকুনি দিলে উলটো এই গোলরক্ষকও নাকি ওয়েঙ্গারের সঙ্গে তর্ক জুড়ে দেন। ফলাফল, পরের ম্যাচে বসে থাকতে হয় বেঞ্চে। তবে শুধু এই শাস্তিতেই পার পাচ্ছেন না, এবার বোধ হয় জরিমানাও দিতে হচ্ছে শেজনিকে। সেটির পরিমাণ ২০ হাজার পাউন্ড বলে শোনা যাচ্ছে। এর আগে আর্সেনালেরই জ্যাক উইলশেয়ারও ধূমপান করে কোচের তোপের মুখে পড়েছিলেন। শেজনি কি সেটা ভুলে গিয়েছিলেন? মিরর।