প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও বালোতেল্লির হাসিটা কেমন কেমন লাগছে না? প্রথম দেখায় সে রকমই মনে হবে। আরেকটু ভালোমতো খেয়াল করলেই বুঝতে পারবেন, এই লোকটি বালোতেল্লি নন। কিন্তু চেহারায় এত মিল! তাহলে কি শৈশবের হারিয়ে যাওয়া কোনো ভাই-টাই নাকি তাঁর? তাও নয়। ইনি বালোতেল্লির মতোই দেখতে বটে, কিন্তু লিভারপুল স্ট্রাইকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে বালোতেল্লির ভক্ত তিনি। সে কারণেই চুল ছেঁটেছেন অবিকল তাঁর মতো করেই। বাসেলের সঙ্গে গত সপ্তাহের চ্যাম্পিয়নস লিগের ম্যাচে স্টেডিয়ামের বাইরে ছিলেন ইনি। আসল বালোতেল্লিকে তো দুরূহ, দর্শকেরা তাঁকে নিয়েই তাই তুলতে থাকলেন সেলফি! মেট্রোডটকম।