নতুন করে সাতজনকে ডাকলেন লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরগিজস্তানে খেলে আসা ২৩ জনের দল নিয়েই তাজিকিস্তান যাওয়ার কথা বলেছিলেন ফাবিও লোপেজ। চট্টগ্রামে শেখ কামাল টুর্নামেন্ট দেখতে এসে বাংলাদেশ দলের কোচ এ-ও জানিয়েছিলেন, নতুন কেউ চোখ কাড়লেও আগের ২৩ জনের বাইরে ডাকবেন না। কারণ নতুন খেলোয়াড়কে গড়েপিটে নেওয়ার সময় তাঁর হাতে নেই। তবে গতকাল ১৩ নভেম্বর তাজিকিস্তানের অ্যাওয়ে ম্যাচের জন্য ২৩ জনের বাইরে আরও ছয়জনকে প্রাথমিক ক্যাম্পে ডেকেছেন লোপেজ। অলিখিতভাবে আরও একজনকেও যোগ করেছেন পরে।
নতুন করে ডাক পাওয়া খেলোয়াড়েরা হলেন ডিফেন্ডার নাসিরউদ্দিন, ইয়াসিন খান, কেষ্ট কুমার, মিডফিল্ডার সোহেল রানা, গোলরক্ষক আশরাফুল রানা, মাসুক মিয়া জনি। জনি এর আগে লোপেজের ৪১ জনের দলেও ছিলেন। তবে জাতীয় দলে কখনো সুযোগ পাননি। এই ছয়জনের সঙ্গে শেষ মুহূর্তে মোহামেডানের লেফট ব্যাক ফয়সালকে পরশু রাতে তাঁর খেলা দেখে দলে ডেকেছেন। শেখ কামাল টুর্নামেন্টে ভালো খেললেও জাহিদকে কিন্তু ডাকেননি। আগামীকাল ৩০ জনকে রিপোর্ট করতে হবে ফুটবল ফেডারেশনে।
আগের ২৩ জন
সোহেল, লিটন, হিমেল, তপু, রায়হান, ওয়ালি ফয়সাল, রেজা, ইয়ামিন মুন্না, মিশু, নাসিরুল ইসলাম, কোমল, মামুন, জামাল, রাজু, ইমন বাবু, শাহেদ, জুয়েল রানা, তকলিচ, শাখাওয়াত রনি, হেমন্ত, জীবন, সজীব, ফয়সাল মাহমুদ।