নতুন চুক্তিতে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার সঙ্গে তাঁর আগের চুক্তিটা ছিল ২০১৮ পর্যন্ত। এবার সেটিকে ২০২১ পর্যন্ত টেনে নিতে সম্মত দুই পক্ষ। বার্সেলোনা জানিয়েছে, পাঁচ বছরের জন্য নতুন এক চুক্তিতে আগামী শুক্রবার সই করবেন নেইমার। আগের চুক্তিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাৎসরিক বেতন ছিল প্রায় ৯২ লাখ ইউরো। নতুন চুক্তিতে সেটি বেড়ে দাঁড়াবে ১ কোটি ৬০ লাখ। ‘রিলিজ ক্লজের’ অর্থের অঙ্কও বাড়ানো হয়েছে। চুক্তির প্রথম, দ্বিতীয় ও শেষ তিন বছরে নেইমারকে কোনো ক্লাব কিনতে চাইলে বার্সাকে দিতে হবে ২০ কোটি, ২২ কোটি ২০ লাখ এবং ২৫ কোটি ইউরো। রয়টার্স।