নতুন ছাঁট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সতীর্থদের কি কথা দিয়ে রেখেছিলেন যে রিয়াল মাদ্রিদ শিরোপা জিতলে নতুন স্টাইলে চুল ছাঁটবেন? কথা দিয়ে থাকুন না আর না-ই থাকুন, চ্যাম্পিয়নস লিগে ‘দুয়োদেসিমা’ জয়ের পর নতুন চুলের ছাঁটেই দেখা গেল ক্রিস্টিয়ানো রোনালদোকে। মাথাভর্তি চুল নিয়ে খেলেছিলেন কার্ডিফের ফাইনালে। কিন্তু শিরোপা জিতে বার্নাব্যুতে ফেরার পর তাঁর মাথা থেকে এক-তৃতীয়াংশ চুল উধাও। মাথার ওপরের দিকে ছোট করে ছাঁটা চুল। ডানে-বাঁয়ে এবং পেছনের নিচের দিকে একদম ন্যাড়া। শুধু রোনালদোই নন, কার্ডিফ সাফল্যের পর চুল ছেঁটেছেন কাসেমিরো ও কেইলর নাভাসও। মার্কা।