নতুন ট্রফি কার হাতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রিজমান
ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আঁতোয়ান গ্রিজমান

সময় যত কমে আসছে, রোমাঞ্চ ততই বাড়ছে। জুরিখে আজকের দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের জন্য এমনই রুদ্ধশ্বাস অপেক্ষা! হওয়ারই কথা। প্রথম যেকোনো কিছুরই তো একটা আলাদা রোমাঞ্চ থাকে।
ফিফা ফুটবল পুরস্কার ধারণাটা অবশ্য নতুন নয়। ১৯৯১ সাল থেকে নিয়মিতভাবে ফিফা দিয়ে আসছিল বর্ষসেরা ফুটবলার পুরস্কার। সেটা ২০১০ সাল থেকে ফ্রান্স ফুটবল-এর ব্যালন ডি’অরের সঙ্গে মিলে হয়ে যায় ফিফা-ব্যালন ডি’অর। ছয় বছর একসঙ্গে পথচলার পর এবার আবার আলাদা হয়ে যায় ফিফা আর ফ্রান্স ফুটবল। কিছু পরিবর্তন এনে ব্যালন ডি’অর দেওয়া হচ্ছে আগের মতো। আঙ্গিকে বেশ পরিবর্তন এনে ফিফার পুরস্কারও এবার যাত্রা শুরু করছে নতুনভাবে। নতুন করে পথচলাও হচ্ছে নতুন নামে। অপেক্ষার এ সময়ে জেনে নেওয়া যাক নতুন এই দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের আদ্যোপান্ত—
কখন দেওয়া হবে পুরস্কার
সুইজারল্যান্ডের জুরিখে টিপিসি স্টুডিওতে মূল অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায়। ফিফাডটকম একটা লাইভ ব্লগের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে অনুষ্ঠান। গ্রিন কার্পেট ও মূল অনুষ্ঠানটা দেখা যাবে ফিফা টিভির ইউটিউব চ্যানেলেও।

কারা ভোট দিয়েছেন?

ফিফার সদস্যদেশগুলোর অধিনায়ক ও কোচ মিলে দিয়েছেন ৫০ শতাংশ ভোট। বাকি ৫০ শতাংশ ভোট এসেছে ফিফার নির্বাচিত সংবাদমাধ্যম প্রতিনিধি (২৫ শতাংশ) ও অনলাইনে সমর্থকদের (২৫ শতাংশ) মাধ্যমে। তবে পুসকাস পুরস্কার ও সেরা সমর্থকের পুরস্কার দেওয়া হবে সাধারণ সমর্থকদের ভোটে। ফিফপ্রো বর্ষসেরা একাদশ বেছে নেওয়া হবে সারা বিশ্বের প্রায় ৪৫ হাজার খেলোয়াড়ের ভোটে। ফিফপ্রো একাদশের জন্য বিবেচনা করা হয়েছে একজন খেলোয়াড়ের ১ ডিসেম্বর ২০১৫ থেকে ২৮ নভেম্বর ২০১৬ পর্যন্ত পারফরম্যান্স।

কী কী পুরস্কার দেওয়া হবে

* বর্ষসেরা পুরুষ খেলোয়াড়

মনোনয়ন পেয়েছেন: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/পর্তুগাল)

আঁতোয়ান গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ/ফ্রান্স)

লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা)

* বর্ষসেরা নারী খেলোয়াড়

মনোনয়ন পেয়েছেন: মেলানি বেহরিঙ্গার (বায়ার্ন মিউনিখ/জার্মানি)

কার্লি লয়েড (হিউস্টন ড্যাশ/যুক্তরাষ্ট্র)

মার্তা (রোজেনগার্ড/ব্রাজিল)

* বর্ষসেরা পুরুষ কোচ

মনোনয়ন পেয়েছেন: ক্লদিও রানিয়েরি (লেস্টার সিটি)

জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)

ফার্নান্দো সান্তোস (পর্তুগাল)

* বর্ষসেরা নারী কোচ

মনোনয়ন পেয়েছেন: জিল এলিস (যুক্তরাষ্ট্র)

সিলভিয়া নিদ (জার্মানি)

পিয়া সুনডাগে (সুইডেন)

* পুসকাস পুরস্কার (সেরা গোল)

মনোনয়ন পেয়েছেন: মারলোনি (করিন্থিয়ানস)

ড্যানিয়োস্কা রদ্রিগেজ (ভেনেজুয়েলা)

ফাইজ সুবরি (পেনাং)

* সেরা সমর্থক পুরস্কার

* ফেয়ার প্লে পুরস্কার

* ফিফপ্রো বর্ষসেরা একাদশ