নতুন নেইমার

ক্যারিয়ার শুরু সান্তোসে। ভালোবাসেন গোল করতে, চুলের স্টাইল নিয়েও ভীষণ আগ্রহ। ভাববেন না নেইমারকে নিয়ে বলা হচ্ছে। তিনি গ্যাব্রিয়েল বারবোসা। ১৮ বছর বয়সী সান্তোস ফরোয়ার্ডের এরই মধ্যে নাম হয়ে গেছে ‘নতুন নেইমার’। বার্সায় যাওয়ার আগে নেইমারের ওপর যেমন নজর পড়েছিল ইউরোপীয় ক্লাবগুলোর, তেমনি আগ্রহ তাঁকে নিয়েও। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগেরই তিন ‘দানব’ আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড পেতে চায় তাঁকে। তবে বার্সেলোনার অগ্রাধিকার। গত বছর নেইমারকে ন্যু ক্যাম্পে নিয়ে যাওয়ার সময়ই সান্তোসের সঙ্গে চুক্তিতে বার্সা একটা শর্ত যোগ করে দিয়েছিল, বারবোসাকে চাইলে তাদেরই অগ্রাধিকার দিতে হবে। বারবোসার বাই আউট ক্লজ চার কোটি পাউন্ড, তবে ২ কোটি ৪০ লাখ পাউন্ডেই নাকি তাঁকে বিক্রি করে দেবে সন্তোস। আগামী গ্রীষ্মে কোথায় ঠিকানা হয় বারবোসার সেটাই এখন দেখার। দি এক্সপ্রেস।