নতুন প্রেমিকা জুটিয়েছেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভা আমোদেও নাকি ম্যারাডোনার নতুন প্রেমিকা
ইভা আমোদেও নাকি ম্যারাডোনার নতুন প্রেমিকা

প্রতিপক্ষের রক্ষণভাগে দুর্দান্ত সব কৌশলে যেভাবে ঢুকে পড়তেন, নারী হূদয়েও তা-ই। জীবনটা প্রাণভরে উপভোগ করে গেলেন ডিয়োগো ম্যারাডোনা। বয়সকে শিকেয় তুলে একের পর এক হূদয় লেনাদেনা করে যাচ্ছেন আর্জেন্টিনা কিংবদন্তি। ভেরোনিকা ওজেদা, রোসিও অলিভারের পর নতুন নাম ইভা আমোদেও। বাতাসে জোর গুঞ্জন, লাস্যময়ী ২৫ বছরের এ তরুণীর সঙ্গে নাকি হূদয় লেনাদেনা চলছে ম্যারাডোনার!

আর্জেন্টিনার সংবাদমাধ্যমে প্রকাশ, সম্প্রতি বুয়েনস এইরেসের এক নাইট ক্লাবে গভীর রাতে ম্যারাডোনা-ইভাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। সাংবাদিকতা বিভাগের এ শিক্ষার্থী দুজনের ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অবশ্য ইভা একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, আর্জেন্টিনা কিংবদন্তি তাঁর বাবার বয়সী। ফলে দুজনের সম্পর্ক কেবল বন্ধুত্বেই সীমাবদ্ধ।

অবশ্য সে রাতে নৈশ ক্লাবে ম্যারাডোনার আলিঙ্গনে তাঁকে যাঁরা আবিষ্কার করেছেন, তাদের বক্তব্য, মোটেও মনে হয়নি এ পিতা-কন্যার আলিঙ্গন।

কদিন ধরেই ম্যারাডোনার ঝামেলা চলছে সাবেক প্রেমিকা রোসিওর সঙ্গে। আর্জেন্টিনা কিংবদন্তি অভিযোগ করেন, রোসিও দুবাইয়ের বাড়ি থেকে তার কিছু মূল্যবান জিনিস চুরি করে পালিয়েছে। পরে পুলিশ আটক করে ম্যারাডোনার ২৪ বছর বয়সী বান্ধবীকে। প্রেমিক ম্যারাডোনার হূদয়ের জমিন এখন খালিই আছে। ফলে সেখানে নতুন কেউ প্রবেশ করলে অবাক হওয়ার কিছু থাকবে না! মেইল অনলাইন।