নতুন প্লে-মেকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে প্লেমেকারদের কাজ কী? খেলাটা গড়ে তোলা আর অন্যদের গোলের বল বানিয়ে দেওয়া। সে জন্য দরকার একের পর এক পাস দেওয়ার ক্ষমতা। বার্সেলোনার জাভি কিংবা রিয়াল মাদ্রিদের টনি ক্রুসরা এটাই করেন। সে হিসেবে বার্সেলোনা পেয়ে গেল আরেকজন প্লেমেকার। ভাবছেন, এবারই ক্লাবে যোগ দেওয়া ডেনিস সুয়ারেজ কিংবা আন্দ্রে গোমেজের কথা হচ্ছে? মোটেও না, নতুন এই প্লেমেকার ইয়াস্পার সিলেসেন! পরশু রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে ছিলেন মেসি, সুয়ারেজ, নেইমারও। কিন্তু সবাইকে টপকে বার্সেলোনার পক্ষে সবচেয়ে বেশিবার পাস দেওয়ার চেষ্টা (৪৯) করেছেন এই ডাচ গোলকিপার। চোট আঘাতে মাঝমাঠে খেলোয়াড় কম পড়লে ভরসা করার মতো কাউকে তাহলে পেয়েই গেলেন কোচ লুইস এনরিকে! ফোর ফোর টু।