প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় প্রতিভাবান কেউ এলেই নামের সঙ্গে সেঁটে যেত ‘নতুন ম্যারাডোনা’ তকমা। সেই ওর্তেগা থেকে শুরু করে রিকেলমে, স্যাভিওলা—শেষ পর্যন্ত সবার কাছেই অসহ্য হয়ে উঠেছে এই চাপ। এখন অবশ্য ম্যারাডোনার সঙ্গে আর মিলিয়ে ফেলেন না কেউ। লিওনেল মেসি আছেন না! বেশ কয়েকজন বিস্ময় বালককে ‘নতুন মেসি’ ডেকে ফেলা হয়েছে। এরপর অবশ্য বেশির ভাগেরই আর কোনো খবর নেই। ম্যাক্সি রোমেরোও এই দলে থাকবেন কি না সেটা বলে দেবে সময়। তবে আর্জেন্টাইন ক্লাব ভ্যালেজ সার্সফিল্ডের ১৬ বছর বয়সী এই তরুণকে নিয়ে দুই মৌসুম ধরেই তুমুল আলোচনা। সার্সফিল্ড জানিয়েছে, আর্সেনাল রোমেরোর জন্য ৪৫ লাখ পাউন্ডের প্রস্তাবও দিয়েছে। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের অবশ্য জহুরির চোখ, তরুণ প্রতিভা চিনতে জুড়ি নেই তাঁর। রোমেরোর বেলায় কী হয় দেখা যাক! মেইল অনলাইন।